হাওর বার্তা ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে নয় হাজার ৭৪৫ পিস ইয়াবা, ১৫ গ্রাম হিরোইন, ১৮ কেজি ২৯০ গ্রাম গাঁজা ও ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রোববার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।
Reporter Name 
























