ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

চার বেসরকারি মেডিকেল কলেজকে সময় ১৫ দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬
  • ৩৪৭ বার

নীতিমালা পালনের প্রয়োজনীয় কাগজপত্র ১৫ দিনের মধ্যে জমা না দিলে চার বেসরকারি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেবে সরকার।

সচিবালয়ে রবিবার বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা-সংক্রান্ত এক সভায় এ চার মেডিকেল কলেজকে ১৫ দিন সময় দেওয়ার সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও উত্তরা উইমেন্স মেডিকেল কলেজের জমি নিবন্ধনসহ মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা পালনের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৫ দিনের মধ্যে দাখিল করতে না পারলে একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের (চিকিৎসা শিক্ষা) নেতৃত্বে বেসরকারি কলেজ কার্যক্রম পরিদর্শন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিবেদন দাখিলের পর কলেজগুলোর একাডেমিক কার্যক্রমের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ্সহ মন্ত্রণালয় এবং অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

চার বেসরকারি মেডিকেল কলেজকে সময় ১৫ দিন

আপডেট টাইম : ০১:৫৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬