ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট শিগগিরই: প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী  বলেছেন, ইতালি প্রবাসী বাংলাদেশিদের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে ঢাকা-রোম-ঢাকা রুটে শিগগিরই ফ্লাইট পরিচালনা শুরু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার সচিবালয়ে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ইতালি প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে কাজ চলছে।

বৈঠক শেষে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, শরীয়তপুরের লক্ষাধিক মানুষ ইতালিতে বসবাস করেন। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ইতালি প্রবাসী এসব ভাই-বোনদের যাতায়াতের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করা প্রয়োজন। দ্রুত এ রুটে ফ্লাইট চালুর বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন বিমান প্রতিমন্ত্রী।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিমানের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট শিগগিরই: প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২