ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তার পানিবণ্টন চুক্তি ভারতের ওপর নির্ভর করছে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ১৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ তিস্তাসহ আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সমস্যা সমাধানের বিষয়টি ভারতের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদসংস্থা এএনআইয়ের টুইটারে শনিবার প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সম্পূর্ণ সাক্ষাৎকার রবিবার প্রচারিত হবে।
আগামী ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ৫ সেপ্টেম্বর ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাক্ষাৎকারে পানিবণ্টন বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা। তাই এর সমাধান হওয়া উচিত। তবে, এটি মূলত ভারতের ওপর নির্ভর করছে।
ভারতীয়রা ‘বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙচুরের ভিডিও দেখেছেন’ এমন একটি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ ধরনের বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা মাঝে মাঝে ঘটে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নিই।’
রোহিঙ্গা ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় একটি সমস্যা। ভারত একটি বিশাল দেশ, চাইলে আপনারাও রোহিঙ্গাদের জায়গা দিতে পারেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানিবণ্টন চুক্তি ভারতের ওপর নির্ভর করছে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৪৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২