ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬
  • ৩২১ বার

উপনিবেশিক ধাঁচের প্রথম ধারার রাজনীতি দেশের দূরাবস্থার কারণ উল্লেখ্য করে এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্বিতীয় ধারার আলোকে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার নীতি গ্রহণ করতে হবে বলে মনে করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব।

শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ মন্তব্য করেন।

রব বলেন, ‘বর্তমানে বাংলাদেশের জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, ভোটাধিকার সবই হরণ করা হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন নিয়ে প্রহসনের পর সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি দলের নেতাকর্মী, পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের দ্বারা ব্যালটবক্স ভরিয়ে ক্ষমতাসীন দলের প্রর্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশে মৌলবাদীদের হত্যা-খুন চরম আকার ধারণ করেছে। বিদেশি নাগরিক, দেশের মুক্তচিন্তার মানুষ, ধর্মযাজককে হত্যা করা হচ্ছে। প্রতিনিয়ত হত্যা-ধর্ষণের শিকার হচ্ছে অগনিত নারী ও শিশু। লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। অথচ কোনো কিছুরই বিচার হচ্ছে না। সামগ্রিকভাবে দেশে গণতন্ত্র, মানবাধিকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা সবই আজ ধ্বংসের ধারপ্রান্তে। এ অবস্থা চলতে থাকলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে- বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।’

রব আরো বলেন, ‘দেশের এ অবস্থা থেকে উত্তরণের জন্য উপনিবেশিক প্রথম ধাঁচের রাজনৈতিক ধারার বিকল্প দ্বিতীয় ধারার ভিত্তিতে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।’

দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের স্টিয়ারিং কমিটির সদস্য এমএ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে

আপডেট টাইম : ১১:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬