ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দাম কমলেও সুফল না পাওয়ার কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, আন্তর্জাতিক বাজারের তেলের দাম কমেছে এটা সত্য। তবে ডলারের দাম বাড়ার কারণে আমরা এর সুফল পাচ্ছি না।
মঙ্গলবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কমলে আবারো সমন্বয় করা হবে। সরকার অভ্যন্তরীণ বাজারে ডলারের মূল্য নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা সম্ভব হলে আবারো দ্রব্যমূল্যের সমন্বয় করা হবে।

তিনি বলেন, যেটা হওয়া উচিত, এর থেকে বেশি যেন না হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যৌক্তিক যেটা তার থেকে বেশি নিলে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডলারের কারসাজির জন্য যে ছয়টি ব্যাংককে দোষারোপ করা হয়েছে তাদেরকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তেলের দাম কমলেও সুফল না পাওয়ার কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২