ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম লিটারে কমলো ৫ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ।

সোমবার (২৯ আগস্ট) রাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে সরকার।
এর আগে ৫ আগস্ট দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম ৪২ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা নির্ধারণ করে সরকার। একই সঙ্গে পেট্রোলের দাম ৫১ দশমিক ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকায়। এ ছাড়া অকটেনের দাম ৫১ দশমিক ৬৮ শতাংশ বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

ডিজেলের আগাম কর ৫ শতাংশ প্রত্যাহার এবং আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণের পরদিন এই সিদ্ধান্ত আসলো।

নতুন সিদ্ধান্তে ডিজেল ও কেরোসিনের দাম হবে লিটারে ১০৯ টাকা। পেট্রল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে।
এর আগে দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, জ্বালানি তেলের ওপর আমদানি শুল্ক কমানোর পরিপ্রেক্ষিতে মূল্য সমন্বয় করা হতে পারে। মূল্যের ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে তবে এ ব্যাপারে হিসাব নিকাশ চলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য আবারও বেড়ে যাওয়ায় কতটা সমন্বয় করা যাবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের দাম লিটারে কমলো ৫ টাকা

আপডেট টাইম : ০৮:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২