ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি বেনজীর আহমেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দেশটির ভিসা পেয়েছেন তিনি।পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে এক্ষেত্রে এই ভিসার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আইজিপি জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না— এই শর্ত উল্লেখ করা হয়েছে ভিসা দেওয়ার ক্ষেত্রে।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলে আরও রয়েছেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট)  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা সরকারি আদেশে (জিও) বলা হয়েছে , সামিটে অংশ নিতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ ছাড়বে প্রতিনিধি দল। তাঁরা দেশে ফিরবেন ৩ সেপ্টেম্বর অথবা নিকটবর্তী সময়ে। সরকারি নিয়ম অনুযায়ী এই সফরের খরচ পুলিশের জননিরাপত্তা বিভাগ বহন করবে বলে জানানো হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরেই জিও জারির বিষয়ও উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি বেনজীর আহমেদ

আপডেট টাইম : ০৯:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২