ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • ২৫২ বার

হাওর বার্তাডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের বক্তব্য তার ব্যক্তিগত অভিমত হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর মিছিল উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জেএম সেন হলে জন্মাষ্টমী উৎসবের এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি— শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য তার ‘ব্যক্তিগত’ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকিয়ে থাকা ও আসার জন্য ভারতকে কখনো অনুরোধ করেনি, শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এটি কারো ব্যক্তিগত অভিমত হতে পারে।’

তিনি বলেন, ভারতে সঙ্গে বাংলাদেশ কোনো বৈরি সম্পর্ক চায় না। ভারতের সঙ্গে বৈরিতা করে দেশের ক্ষতি হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি। ইদানিং যারা মন্দিরে হামলা করে, তারা দলের নয় দুর্বৃত্ত। তারা সবার শত্রু। এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের মাইনরিটি (সংখ্যালঘু) ভাববেন না। সমান অধিকার আছে আপনাদের। সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদের মুখে মায়াকান্না মানায় না। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে চমৎকার সম্পর্ক বিরাজমান। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বসে বহুদিনের সমস্যার সমাধান করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের ছিটমহল বিনিময় হয়েছে। কয়েকটি সমস্যার অগ্রগতি আসবে। সেপ্টেম্বরে আরও কিছু বিষয়ে সমাধান হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৬:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২