ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাসখানেকের মধ্যেই জিনিসপত্রের দাম কমে যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মোড়লে মোড়লে মাইর। বিপদে পড়েছি আমরা। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আমাদের দেশেও জিনিসপত্রের দাম বেড়েছে। তবে তা নিয়ে ভয়ের কারণ নেই। আশা করছি মাসখানেকের মধ্যেই দাম কমে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন কাজ এগিয়ে চলছে। আওয়ামী লীগ সরকার গরিবের সরকার। গ্রাম-গঞ্জের গরিব মা-বোনদের প্রতি বিশেষ নজর রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জগন্নাথপুরে বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যত কিছুই বলুন বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না। মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির এক নেতা বিদেশে বসে অপপ্রচার করছে। এগুলো করে লাভ হবে না। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জনগণ আগামীতেও আওয়ামী লীগকে ভোট দেবে।

নিজের অবস্থান সম্পর্কে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আমি আসতে পারি, নাও আসতে পারি। তবে একটি মহল অযথা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি  সিদ্দিক আহমদ, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কৃষি কর্মকর্তা শওকত উসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধর, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পাটলি ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মো. আইয়ূব খান, উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাংবাদিক মো. শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী আনসার ভিডিপি ব্যারাক উদ্বোধন ও পৃথকভাবে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে তহবিলের অর্থ বিতরণ করেন।

messenger sharing button
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মাসখানেকের মধ্যেই জিনিসপত্রের দাম কমে যাবে

আপডেট টাইম : ০৯:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২