হাওর বার্তা ডেস্কঃ নৌযানে ৩০ শতাংশ বাড়িয়ে নতুন ভাড়া র্নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে পুনর্নির্ধারিত ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন ভাড়া নির্ধারণ করা হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
Reporter Name 





















