ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহীতারা নিতে পারবেন ফাইজার টিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • ১৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দে‌শে মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ টিকা গ্রহীতারা নিতে পারবেন ফাইজারের দ্বিতীয় ও বুস্টার ডোজ।

রোববার কোভিড-১৯ টিকা কর্মসূচির পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ২ আগস্ট তারিখে অনুষ্ঠিত নিটাগ (NITAG) মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলমান কোভিড-১৯ এর ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় ইতোপূর্বে যাদেরকে প্রথম ডোজ হিসেবে মডার্না কিংবা অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদান করা হয়েছে, তাদেরকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ হিসেবে ফাইজার ভ্যাকসিন প্রদান করা যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে বিশেষভাবে অনুরোধ করা হয়।

প্রসঙ্গত‌, দে‌শে এতদিন শুধু বুস্টার ডোজ হিসেবেই অন্য কোম্পানির টিকা দেওয়া হতো। প্রথম দুই ডোজও দেওয়া হতো একই টিকা। কিন্তু এখন থেকে ‘মিক্সড অ্যান্ড ম্যাচ ভ্যাকসিন’ পদ্ধতিতে গেল স্বাস্থ্য অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহীতারা নিতে পারবেন ফাইজার টিকা

আপডেট টাইম : ০৯:০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২