ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২২০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং রোগী শনাক্ত হয়েছে ২২০ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪৫ জন।

শনিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) দেশে করোনায় দুজনের মৃত্যু হয়েছে এবং ২৫৩ রোগী শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩৩ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৫৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭ হাজার ১১৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২২০

আপডেট টাইম : ০৭:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২