ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বজ্রপাতে নির্মাণশ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন এলাকায় বজ্রপাতে মো. বুলবুল (৩৩) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) দুপুরে বাংলাবাজার ২নং গলিতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল বায়েজিদের বাংলাবাজার জামতলা মুক্তিযোদ্ধা কলোনির মো. নজরুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বুলবুল একজন নির্মাণশ্রমিক। শনিবার বায়েজিদের বাংলাবাজার ২নং গলির মাশাল্লাহ ভবন নামের একটি নির্মাণাধীন ভবনের সপ্তম তলায় কাজ করার সময় হঠাৎ বুলবুলের শরীরে বজ্রপাত পড়ে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে বজ্রপাতে নির্মাণশ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০৬:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২