ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিত্যপণ্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে বিক্রি হলে ব্যবস্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শহর থেকে গ্রামগঞ্জে তেল, চিনি, ডালের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে ঢাকা থেকে বিমানযোগে রংপুরে এক দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সরকার এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী সহায়তা করছে। এই কার্ডে কোনো অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হবে। শহর থেকে গ্রামগঞ্জে তেল, চিনি, ডালের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

মন্ত্রী বলেন, পৃথিবীজুড়ে জিনিসপত্রের দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর আহ্বান ছিল সবাইকে সাশ্রয়ী হওয়ার। শিগগিরই এই সমস্যা কেটে যাবে। তিনি আরও বলেন, আমাদের পণ্য আমদানি করতে ডলার খরচ হচ্ছে। তাই ডলারের ওপর চাপ পড়ছে। সেইসঙ্গে ডলারের একটু ক্রাইসিস তো আছেই। আমরা একটু সাশ্রয়ী হই, কম খরচ করি। বৈশ্বিক এই সংকট সকলকে মিলে মোকাবিলা করতে হবে।

এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অভিযোগ করে বলেন, চায়ের দাওয়াতকে বিএনপি তামাশা হিসেবে দেখেছে। অথচ বিষয়টি সন্তোষজনক ছিল। সেক্ষেত্রে বিএনপি ধন্যবাদ দিয়ে বলতে পারতেন, তাদের এখন চা খাওয়ার সময় নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিত্যপণ্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে বিক্রি হলে ব্যবস্থা

আপডেট টাইম : ০৪:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২