ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠিত হয়েছে। সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনাক্রমে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি এই কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক এম এ আলমগীর, কার্যকরী সভাপতি করা হয়েছে সংগীতশিল্পী রফিকুল আলমকে। অভিনেত্রী ফাল্গুনী হামিদকে সাধারণ সম্পাদক করে কার্যকরী সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে অরুণ সরকার রানাকে।

পুনর্গঠিত কমিটির বিষয়ে অসীম কুমার এমপি বলেন, আমরা চেষ্টা করেছি সকল সীমাবদ্ধতা কাটিয়ে একটি সুশৃঙ্খল কমিটি করতে। আমি আশাবাদী নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যার এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে। কেননা, বঙ্গবন্ধু কন্যা এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর

আপডেট টাইম : ০২:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২