ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তেজনা সামাল দিতে পুলিশ গুলি করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন নিয়ে উত্তেজনা সামাল দিতে গিয়ে পুলিশ গুলি করেছে। গুলিবর্ষণে মায়ের কোলে থাকা একটি বাচ্চা নিহত হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখব।

আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনসে নবনির্মিত নারী ব‍্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গুলিবর্ষণে পুলিশের কোনো গাফিলতি আছে কি না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব কিছু তদন্ত করে দেখার পর বলতে পারব। তদন্ত শেষে নিয়মিত মামলা হবে। পুলিশের কোনো গাফিলতি থাকলে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মৌলভীবাজার শহরের গোমড়া এলাকায় পুলিশ লাইনসে নারী পুলিশ ব‍্যারাকের উদ্বোধন শেষে জেলা পুলিশের আয়োজনে ও মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে মতবিনিময়সভায় যোগ দেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

উত্তেজনা সামাল দিতে পুলিশ গুলি করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২