ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন ও নারীর সংখ্যা আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন।

জনশুমারি ও গৃহগণনায় দেশের জনগোষ্ঠীর এই সংখ্যা মিলেছে। এছাড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ ফলাফল জানানো হয়।

গত ১৫ জুন একযোগে সারাদেশে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। পরে ২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় এসব জেলায় শুমারি কার্যক্রম ২৮ জুন পর্যন্ত চলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ

আপডেট টাইম : ১০:৫৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২