ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিনজো আবের মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গুলিতে আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে এক বার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন। জাপানের স্থানীয় গণমাধ্যম কিয়োডোর খবরে জানানো হয়েছিল, স্থানীয় সময় আজ শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে গুলি করা ৬৭ বছর বয়সী শিনজো আবেকে। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় তাকে। তার অবস্থা সংকটাপন্ন ছিল।

জাপানের গণমাধ্যম আরও জানায়, বক্তব্য দেওয়ার সময় শিনজো আবের বুকে সম্ভবত গুলি করা হয়। এতে তিনি অজ্ঞান হওয়ার পর কারও ডাকে সাড়া দিচ্ছিলেন না। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরপর ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক যুবককে আটক ও একটি বন্দুক উদ্ধার করে দেশটির নিরাপত্তা বাহিনী।

জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। তবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক দলের (এলডিপি) ওপর তার যথেষ্ট প্রভাব রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিনজো আবের মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৫:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২