ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এডিসের বিস্তার রোধে রিহ্যাবকে ডিএনসিসির সঙ্গে কাজ করার আহ্বান মেয়রের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
  • ২১৩ বার

হাওরা বার্তা ডেস্কঃ এডিস মশার বিস্তার রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে রিহ্যাবকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সোমবার (৪ জুলাই) গুলশান-২ এ নগর ভবনে বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

 আতিকুল ইসলাম বলেন, চলমান বর্ষায় এডিস মশার বিস্তার রোধে শুধু সিটি করপোরেশন নয়, বরং সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা দেখেছি সাধারণত নির্মাণাধীন ভবনগুলোতে এডিসের লার্ভা পাওয়া যায়। এই বিষয়ে রিহ্যাবকে দায়িত্ব নিতে হবে এবং সিটি করপোশনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। সভায় ডিএনসিসি মেয়র বলেন, ডেঙ্গু রোগের বিস্তার রোধে এডিস মশা নিধনে সিটি করপোরেশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুরু থেকে পদক্ষেপ নিয়েছে। এরইমধ্যে ড্রোনের মাধ্যমে বাসা-বাড়ির ছাদে পানি জমে আছে কি না সেটি খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্মাণাধীন ভবন যেন মশার উৎস না হয় সে বিষয়ে রিহ্যাবকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এডিসের বিস্তার নিয়ন্ত্রণে রিহ্যাবকে প্রতিটি নির্মাণাধীন ভবনে সতর্কতামূলক ও সচেতনতামূলক ছবি সম্বলিত ব্যানার লাগানোর আহ্বান করছি। নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ঈদের ছুটিতে অনেকে গ্রামে যাবেন। কোথাও যেন পানি জমে না থাকে সেটি নিশ্চিত করে যাবেন। জনসচেতনতাই পারে এডিসের বংশবিস্তার রোধ করতে। শুধু ওষুধ ছিটিয়ে এডিস মশা নিয়ন্ত্রণ করা হবে এটি ভেবে বসে থাকলে চলবে না।
 সভায় রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, মশার বিস্তার নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, রিহ্যাবও দায়িত্ব পালন করবে। রিহ্যাবের পক্ষ থেকে সব সদস্যদের নির্মাণাধীন ভবনে ব্যবহারের জন্য বিনামূল্যে মশানিধন কীটনাশক নোভালুরোন ট্যাবলেট বিতরণ করা হবে এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, রিহ্যাবের সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এডিসের বিস্তার রোধে রিহ্যাবকে ডিএনসিসির সঙ্গে কাজ করার আহ্বান মেয়রের

আপডেট টাইম : ০৫:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২