ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবে এ বছর হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৫ দিনে মোট আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, সর্বশেষ বৃহস্পতিবার মোছা. ফাতেমা বেগম নামে ৫৯ বছর বয়সি এক নারী মারা যান। এ পর্যন্ত মারা যাওয়া আটজনের মধ্যে তিনজন নারী এবং পাঁচজন পুরুষ রয়েছেন।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ হবে। সেজন্য গত ৫ জুন থেকে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪৮ হাজার ১৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৮৫ জন এবং ৪৪ হাজার ৭৮৬ জন গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হজে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু

আপডেট টাইম : ০৩:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২