ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে আবেদন ছাড়া মিলবে না অ্যাসিড উৎপাদন-আমদানির লাইসেন্স: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ১ জুলাই থেকে অনলাইনে আবেদন ছাড়া অ্যাসিড উৎপাদন, আমদানির লাইসেন্স এবং লাইসেন্সের নবায়ন মিলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

মঙ্গলবার তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অ্যাসিড উৎপাদন ও আমদানির লাইসেন্স ইস্যু ও নবায়নের জন্য কেবলমাত্র অনলাইনে প্রাপ্ত আবেদনের উপর কার্যক্রম গ্রহণ করা হবে। আগে ম্যানুয়ালি এবং অনলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যেত। ১ জুলাই থেকে আর ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন না করলে কেউ অ্যাসিড উৎপাদন, আমদানির লাইসেন্স পাবে না। লাইসেন্স নবায়নও করতে পারবে না।

আবেদন পদ্ধতি পুরোপুরি অনলাইনে আসলে এ ক্ষেত্রে আরো স্বচ্ছতা আসবে এবং কাজের গতি বাড়বে বলেও জানান শরীফ মাহমুদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ‘অ্যাসিড (আমদানি, উৎপাদন, মজুত, পরিবহন, বিক্রয় ও সরবরাহ) নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৪’ অনুসরণ করে উৎপাদন ও আমদানির লাইসেন্স প্রদান এবং আমদানি লাইসেন্স নবায়ন করে থাকে। এজন্য নির্দিষ্ট ফরমে সুরক্ষা সেবা সচিব বরাবর আবেদন করতে হয়।

অ্যাসিড উৎপাদনের নতুন লাইসেন্স ফি দেড় লাখ টাকা, আমদানি লাইসেন্স ফি এক লাখ এবং লাইসেন্স নবায়ন ফি ৫ হাজার টাকা বলেও সুরক্ষা সেবা বিভাগ থেকে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অনলাইনে আবেদন ছাড়া মিলবে না অ্যাসিড উৎপাদন-আমদানির লাইসেন্স: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট টাইম : ১২:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২