ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে আবারও দীর্ঘ পোস্ট শাবনূরের

নাটোরে ৫ কিশোর গ্যাং সদস্যসহ ৮ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নাটোরে অভিযান চালিয়ে ৫ কিশোর গ্যাং সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারদের মধ্যে ২ জন ছিনতাইকারী ও ১ জন ধর্ষণ মামলার পলাতক আসামি। বৃহস্পতিবার (৯ জুন) রাতে পৃথক অভিযানে নাটোরের সদর ও গুরুদাসপুর থেকে ৭ জন এবং পাবনার চাটমোহর থেকে ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

এ সময় ৩টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ক্ষুর-চাকু জব্দ করা হয়। শুক্রবার (১০ জুন) ভোররাত ৪টায় র‌্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দত্তপাড়া ফতেঙ্গাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১টি মোটরসাইকেলসহ বাবুল হোসেন (২৮) ও শখ গোলাম রব্বানী সাব্বির (২৪) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে পাবনার চাটমোহর উপজেলার জাগতলা কাজীপাড়া এলাকা থেকে নাটোরের বাগাতিপাড়া থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার পলাতক আসামি মেহেদী হাসানকে (২১) গ্রেপ্তার করা হয়।

সেখান থেকে ফিরে আসার পথে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা রোড সংলগ্ন আক্কাসের মোড় এলাকায় হাছিনুর রহমান (৩০) এবং আক্কাস আলী নামে মুদি দোকানিসহ দুই জনকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম ও আহত করার সময় সোহেল রানা (১৮), ইমন হোসেন (২০), মোতালেব হোসেন (২১), মো. শাকিল হোসেন (১৭) ও রকিবুল হাসান (২৪) নামে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় ২টি মোটরসাইকেল, ১টি করে ক্ষুর ও চাকু জব্দ করা হয়েছে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নাটোরে ৫ কিশোর গ্যাং সদস্যসহ ৮ জন গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:২৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২