ঢাকা ১২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে আঁখিনা গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে খায়রুল ইসলাম (৪৮) ও মেরিনা বেগম (৩৭) নামের দুই জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া জানান, বজ্রপাতে নিহত দুজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাদের দাফনের ব্যবস্থাও করা হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হওয়ার সময় বাড়ির পাশে বাগানে যান খায়রুল ও মেরিনা বেগম। এ সময় বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। তাদের মরদেহ বাড়িতে আছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত ২

আপডেট টাইম : ১১:৩৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২