ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে মিরপুরে রাস্তায় শ্রমিকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মিরপুর ১৪ নম্বর থেকে রজনীগন্ধা টাওয়ার পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা। বেতন ভাতা বাড়ানোর দাবিতে শনিবার (৪ জুন) বিকেল তিনটার পর থেকে রাস্তা অবরোধ করেন তারা।

মৌসুমী গার্মেন্টস, তামান্না গার্মেন্টস, হামিম সহ আরো পাঁচ সাতটা গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা অবরোধে অংশ নিয়েছেন। দাবি না মানা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তামান্না গার্মেন্টসের সালমা খাতুন।

তিনি  বলেন, আমরা বহুবার অফিসের স্যারদের অনেক ভাবে বুঝিয়েছি- চাল, ডাল, তেলের দাম ও ঘরভাড়া বেড়ে যাওয়ায় আমরা পরিবার নিয়ে চলতে পারছি না। আমাদের বেতন কিছু বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু  তারা আমাদের কথা মানতে রাজি না। ন্যায্য পাওনা না পাওয়ার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

সালমা খাতুন আরও বলেন, এর আগেও একদিন রাস্তায় নেমেছিলাম। সেদিন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত কাজ হয়নি। তাই আবার এই এলাকার সব গার্মেন্টসের শ্রমিক একসঙ্গে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে মিরপুরে রাস্তায় শ্রমিকরা

আপডেট টাইম : ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২