ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় আরাও ২৬ জনের করোনা শনাক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ২১৫ বার
হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে দেশে মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ১৩১ জনই। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জনে।
মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে ৪ হাজার ১৯৮ জনের নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ।
এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন আরও ১৬৯ জন। এ নিয়ে দেশে সুস্থতার সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ২ হাজার ৭৬০ জনে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় আরাও ২৬ জনের করোনা শনাক্ত

আপডেট টাইম : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২