ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

সুনির্দিষ্ট নীতিমালার আওতায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সুনির্দিষ্ট নীতিমালার আওতায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাহ্যিক নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার প্রটোকল দ্রত করা অপরিহার্য। সাইবার নিরাপত্তা সম্পর্কে ব্যাপক সচেতনতা  বৃদ্ধি করা আবশ্যক।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত  “Cyber Security in Power Sector–Policy and Operational Perspective শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সিস্টেম অটোমেশনের বিভিন্ন ডিভাইসকে Online Communication-এর আওতায় রাখতে হয়। তাই সাইবার হুমকির সম্ভাবনাও বাড়ছে। অপ্রত্যাশিত এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদের সচেতন ও দক্ষতা অর্জন করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা হুমকির আগাম সতর্কতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিরাপত্তা হুমকি মোকাবিলা, সেবা সুরক্ষা, তথ্য পরিকাঠামোর সুরক্ষা এবং সাইবার সাপ্লাই চেইন ঝুঁকি হ্রাস, সাইবার সিকিউরিটিতে গবেষণা ও উন্নয়নকে উৎসাহিত করা প্রয়োজন। এছাড়া সাইবার নিরাপত্তার ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়নে প্রাতিষ্ঠানিকভাবে আরো কাজ করতে হবে।

সেমিনারে “Fundamaental Features of Cyber Security” বিষয়ে কুয়েট (KUET)-এর প্রফেসর ড. কাজী মো. রকিবুল আলম, “Scope, Necessity and Policies of Cyber Seceurty in Power Sector” বিষয়ে ডেসকো (DESCO)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী এবং “Cyber Seceurty in Power Sector-Cyber Threats, Design, Implementation and Monitoring Defensive Zero Trust Architecture” বিষয়ে মাইক্রোসপ্ট-এর প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা মো. মুসফিকুর রহমান প্রবন্ধ উপস্থাপন করেন।

বিপিএমআই এর রেক্টর মো. মহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

সুনির্দিষ্ট নীতিমালার আওতায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২