ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশু নিহত হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুরে বাদামক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিন শিশু নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১০ জন বাদামচাষি আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলার তাহিরপুর উপজেলার সুন্দর পাহাড়ী গ্রামের পাশে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহতদের বাদাঘাট, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, পাহাড়ি ঢল বাদামক্ষেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় সুন্দর পাহাড়ী গ্রামের বাদামচাষিরা পরিবারের শিশুসহ নারীদের নিয়ে বাদাম তুলতে যান। দুপুর ১২টায় ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আবুল আজিজের ছেলে আমিরুলের (১১) মৃত্যু হয়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের তাহিরপুর, বাদাঘাট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের হাতে পাঁচ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বজ্রপাতে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশু নিহত হয়েছে

আপডেট টাইম : ০৪:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২