ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ পিটিআইকে আধুনিক প্রশিক্ষণ ইনস্টিটিউটে রূপান্তর করা হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ঐতিহ্যবাহী শিক্ষা নগরী ময়মনসিংহের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)কে একটি আধুনিক প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা হবে। শীঘ্রই নতুন ভবন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু হবে। তিনি বলেন, শিশুরাই দেশের সমৃদ্ধ আগামীর রূপকার। তাই একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা অর্জনে প্রাথমিক শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে।

প্রতিমন্ত্রী আজ ময়মনসিংহ পিটিআইতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও স্বাধীনতা চত্বরে উদ্বোধন শেষে পিটিআই মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জাকির হোসেন বলেন, প্রাথমিক শিক্ষকদের গ্রেড আপডেট করা হয়েছে, প্রধান শিক্ষকদের ২য় শ্রেণির পদমর্যাদা দেয়া হয়েছে, দেশে-বিদেশে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। শিখন ঘাটতি পূরণে সারা দেশে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলমান আছে। এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষক ঘাটতি দূর হবে এবং মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা অর্জনে সরকার আরো একধাপ এগিয়ে যাবে।

সভায় প্রাথমিক শিক্ষা একাডেমির পরিচালক ফরিদ আহমেদ, ময়মনসিংহ প্রাথমিক শিক্ষা উপপরিচালক মির্জা মোঃ হাসান খসরু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল হক, পিটিআই সুপারেনটেনডেন্ট রকিবুল ইসলাম তালুকদার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ পিটিআইকে আধুনিক প্রশিক্ষণ ইনস্টিটিউটে রূপান্তর করা হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২