ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

খুলনায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার ২ বোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ খুলনার বটিয়াঘাটায় ঘরে ঢুকে হাত-পা বেঁধে দুই বোনকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ১৪ মে মধ্যরাতে ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে ১৫ মে রাতে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছে পুলিশ।

ধর্ষণের শিকার দুজনের মধ্যে একজন ১৩ বছর বয়সী স্কুলছাত্রী। অন্যজন ২৪ বছর বয়সী। তারা দুজন খালাতো বোন। ২৪ বছর বয়সী নারীর ২২ মাস বয়সী একটি সন্তান রয়েছে। তবে স্বামীর সঙ্গে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই।

স্কুলছাত্রীর মা জানান, শনিবার বিকেলে তিনি বোনের বাড়ি ডুমুরিয়া যান। তার স্বামী চিকিৎসার জন্য বাগেরহাটে গিয়েছিলেন। এসময় দুই বোন বাড়িতে ছিলো। মধ্যরাতে ৭ যুবক তাদের বাড়িতে যায়। সেখান থেকে কয়েকজন ঘরে গিয়ে দুই বোনের হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। এ সময় আরও কয়েকজন ঘরের বাইরে পাহারায় ছিলো। পরে ভোর রাতে তার মেয়ে তাকে ফোন করে ঘটনাটি জানায়।

তিনি আরও জানান, ঘটনার সময় বড় বোনের সন্তানের গলায় ছুরি ধরা হয়েছিলো। পরবর্তীতে তাকে পানিতে চুবিয়ে রাখে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. জাহিদুর রহমান জানান, ধর্ষণের ঘটনাটি জানতে পেরে তিনি হাসপাতালে গিয়ে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

খুলনায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার ২ বোন

আপডেট টাইম : ১০:০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২