ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়গুলোকে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় বঙ্গভবনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাংয়ের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ নির্দেশ দেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, মানবসম্পদ উন্নয়নে গুণগত শিক্ষার বিকল্প নেই। এ ছাড়া গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করতে হবে।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় ভিসি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০২:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২