ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

পাতলা মানুষ বেশি দিন বাঁচে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০১৬
  • ৫৫৭ বার

সারা বিশ্বেই মোটা হওয়া বা মুটিয়ে যাওয়া একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ অতিরিক্ত মোটা মানুষদের দেখতে যে শুধু খারাপ লাগে তা নয়, বাড়তি ওজন মৃত্যু পর্যন্ত এগিয়ে আনে৷ এ বিষয়ে গবেষকদের দেওয়া কিছু তথ্য থাকছে ছবিঘরে৷
রোগা মানুষ বেশি দিন বাঁচে
সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে করা গবেষণায় বেরিয়ে এসেছে, কর্মঠ বা সক্রিয়, মোটা মানুষের চেয়ে অলস, পাতলা মানুষই নাকি বেশি দিন বঁচে থাকে৷ গবেষণা বলছে, শারীরিক ফিটনেসের চেয়েও ওজন কম থাকা বেশি জরুরি এবং সে কারণেই তারা নাকি বেশি দিন বাঁচে৷ ৩০ বছর ধরে লাখ মানুষকে নিয়ে করা গবেষণাটি ইন্টারন্যাশনাল জার্নাল অফ এপিডেমিওলজি-তে প্রকাশিত হয়েছে৷
ওজন বাড়ার জন্য শুধু চর্বিই দায়ী নয়!
বিখ্যাত দ্য ল্যানসেট পত্রিকার ডায়াবেটিস ও অ্যান্ডোক্রিনলজি বিষয়ক সংখ্যায় প্রকাশিত এক তথ্য থেকে জানা গেছে, ওজন বাড়ানোর জন্য শুধু চর্বি বা ফ্যাটই দায়ী নয়৷ এক বছর ধরে ৬৮ হাজার মানুষের মধ্যে করা সমীক্ষা থেকে বেরিয়ে এসেছে যে, যারা চর্বিজাতীয় খাবার বাদ দিয়েছিলেন তাদের চেয়ে, যারা শর্করা জাতীয় খাবার খাননি, তাদের ওজনই বেশি কমেছে৷ অর্থাৎ ওজন কমাতে চাইলে আগে শর্করা বাদ দিন৷
সঙ্গীরা সাবধান!
‘পোশাকগুলো তো দেখছি আজকাল গায়ে আরো টাইট হচ্ছে৷’ আপানার প্রিয়া বা প্রিয়তমকে এ ধরণের মন্তব্য করা থেকে বিরত থাকুন৷ কারণ যুক্তরাষ্ট্রের মিনিসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকদল জানিয়েছেন, সঙ্গীর এ রকম বিরূপ মন্তব্যে ফল হয়েছে উল্টো৷ অর্থাৎ কম খাওয়ার পরিবর্তে তখন আরো বেশি করে খেয়েছেন সঙ্গীরা৷ অথবা খাওয়া নিয়ে নানা ধরণের মানসিক সমস্যা দেখা দিয়েছে তাদের মধ্যে৷
ওজন কমাতে ভুল পানীয় নয়
ডায়েটিং করতে যেয়ে অনেকেই ‘ডায়েট কোক’-এর মতো মিষ্টি পানীয় পান করেন৷ এ সব মিষ্টি পানীয় নিজের অজান্তেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো নানা অসুখের ঝুঁকি বাড়িয়ে দেয়৷ এ কথা জানান যুক্তরাষ্ট্রের মায়ামি মিলার স্কুল অফ মেডিসিন-এর গবেষকরা৷ তাই ওজন কমাতে চাইলে সুগার-ফ্রি পানীয় নয়, বরং চিনি ছাড়া গ্রিন-টি এবং সাধারণ পানি পান করুন৷
ওজন কমানোর সহজ উপায়!
খাবারে কী কী উপাদান দিচ্ছেন, কেন দিচ্ছেন, কেমন করে রান্না করছেন এবং কতক্ষণ রান্না করছেন – তার দিকে খেয়াল রাখুন৷ সোজা কথা, খাবার নিজে তৈরি করুন এবং বুঝে-শুনে খান৷ দেখবেন খুব সহজেই ওজন কমে যাবে৷ কারণ ‘ঘরের রান্নাই ওজন কমানোর সহজ উপায়’৷ কোলন ও জুরিখের গবেষকরা একটি সমীক্ষার মাধ্যমে জানিয়েছেন এ তথ্য৷ হেল্থ সাইকোলজি পত্রিকায় প্রকাশিত হয়েছে গবেষণাটি৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

পাতলা মানুষ বেশি দিন বাঁচে

আপডেট টাইম : ১১:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০১৬