ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের ৫০ বছর উপলক্ষে কংগ্রেসে প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন কংগ্রেস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি দ্বিদলীয় প্রস্তাব উত্থাপন করেছে।

শুক্রবার (৬ মে) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শেয়ার্ড ভিশনকে এগিয়ে নিতে অর্থনৈতিক, নিরাপত্তা, শাসন এবং উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি সমৃদ্ধ এবং বহুমুখী সম্পর্ক বজায় রাখছে।

প্রস্তাবে ৪ এপ্রিল, ১৯৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি এবং পরবর্তীকালে ৯ এপ্রিল, ১৯৭২ সালে প্রেসিডেন্ট নিক্সনের কাছে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক এ ব্যাপারে পাঠানো চিঠির কথা উল্লেখ করা হয়।

এতে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রচেষ্টার পাশাপাশি মিয়ানমারে গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য দুই দেশের অবদানকেও স্বীকৃতি দেওয়া হয়।

কংগ্রেসের প্রস্তাবে বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে ১৯৭১ সালে সিনেটর এডওয়ার্ড কেনেডির ভূমিকা এবং ২০০০ সালে প্রথম মার্কিন রাষ্ট্রপ্রধান হিসেবে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করা হয়েছে।

এটি বাংলাদেশে জলবায়ু সহায়তায় অবদান রাখার জন্য ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতিও উল্লেখ করেছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন কংগ্রেসের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের ৫০ বছর উপলক্ষে কংগ্রেসে প্রস্তাব

আপডেট টাইম : ১০:৫৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২