ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ মে এলপিজির নতুন দাম নির্ধারণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য নির্ধারণ করা হবে আগামী বৃহস্পতিবার (৫ মে)। প্রতি মাসের ৩ তারিখে এলপিজির দাম নির্ধারণ করা হলেও এবার ঈদের ছুটি থাকায় তা করা হচ্ছে ৫ মে।

গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অ্যানার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি)।  প্রতি মাসের ৩ তারিখ এলপিজির মূল্য নির্ধারণ হলেও এ মাসে ঈদুল ফিতরের ছুটির কারণে তা পিছিয়ে ৫ মে নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয়ক সম্পর্কে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার (৫ মে) দুপুর আড়াইটায় ঘোষণা করা হবে।

এদিকে গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম না বাড়ালেও মে মাসের জন্য বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলপিজির দাম ১০৩ রুপি বাড়িয়েছে প্রতিবেশী দেশ ভারত।

জানা গেছে, মে মাসে ১০৩ দশমিক ৫০ রুপি বাড়ানো হয়েছে দাম। এতে কলকাতায় প্রতি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৪৫৫ রুপিতে।

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসের জন্য ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে বাড়িয়ে দাম করা হয় ১৩৯১ টাকা। এপ্রিল মাসে আরও ৪৮ টাকা বাড়িয়ে দাম করা হয় ১ হাজার ৪৩৯ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৫ মে এলপিজির নতুন দাম নির্ধারণ

আপডেট টাইম : ০২:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২