ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদুল ফিতরের মহিমায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের ঈদুল ফিতরের প্রাক্কালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সরকারপ্রধান বলেন, এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদ। ঈদ-উল-ফিতর মানেই খুশি ও আনন্দ, আসুন আমরা সবাই মিলে ঈদ-উল-ফিতরের আনন্দ উপভোগ ও ভাগাভাগি করি।

‘ভাল থাকুন এবং নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে বার্তাটি শেষ করেন সরকারপ্রধান।

বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার (৩ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের (আইএফ) সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন বলেন, ‘দেশের আকাশে রোববার কোথাও ১৪৪৩ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৩:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২