ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ঢাকা ছে‌ড়ে‌ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ একদিনের সংক্ষিপ্ত সফর শে‌ষে ঢাকা ছে‌ড়ে‌ছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সা‌ড়ে ৮টায় কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থে‌কে ভুটা‌নের উদ্দেশে ঢাকা ত্যাগ ক‌রেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী‌কে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরের দি‌কে ঢাকায় আসেন জয়শঙ্কর। কর্মসূচির শুরু‌তে জয়শঙ্কর বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে জয়শঙ্কর ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির পক্ষ থেকে বঙ্গবন্ধুকন‌্যা‌কে নয়া দি‌ল্লি সফ‌রের আমন্ত্রণ জানান। এছাড়া বৈঠকে দু’‌দে‌শের যোগা‌যোগ ব্যবস্থাপনায় আরও জোর দেওয়ার পাশাপাশি সম্পর্কের বর্তমান অবস্থান নি‌য়ে সন্তোষ প্রকাশ করে উভয়পক্ষ।

এরপর সন্ধ্যায় রাজধানীর ফ‌রেন সার্ভিস একাডেমিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মো‌মেন-জয়শঙ্কর। আধ ঘণ্টার কম সময় অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা তিস্তার পানি বণ্টন ইস্যু খুব দ্রুত স্বাক্ষরের পাশাপাশি দু’দেশের অমীমাংসিত ইস্যুগুলোও সমাধানে জোর দেয়। অন‌্যদি‌কে নয়া দি‌ল্লি যোগাযোগ, জল‌বিদ্যুৎসহ অন্যান্য খাতে শক্তিশালী উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্ব দেয়।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালে প্রথমবার ঢাকা সফর করেন জয়শঙ্কর। গত বছরের মার্চে শেষ বার ঢাকা সফর করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এটি ছিল জয়শঙ্করের তৃতীয় ঢাকা সফর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

ঢাকা ছে‌ড়ে‌ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২