ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আগামী বছর সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্পের কাজ শুরু হবে : মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী ২০২৩ সালে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেললাইন স্থাপন প্রকল্পের কাজ শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়নে টাকা সংগ্রহ হয়েছে। এ বছরই প্রকল্পের টেন্ডার আহ্বান করা হবে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ-বগুড়া রেললাইনের সম্ভাব্য প্রকল্প এলাকা সিরাজগঞ্জের রায়পুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, ‘প্রকল্পের স্থান নির্ধারণের জন্য কনসালট্যান্ট নিয়োগ করা হয়েছে, ফিজিবিলিটি স্টাডি চলছে। আমরা এখন কোন স্থান দিয়ে রেললাইন যাবে, কয়টা ব্রিজ হবে এইগুলোর সম্ভাব্যতা যাচাই করছি। ‘

পরিদর্শনকালে সিরাজগঞ্জের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সিরাজগঞ্জের রায়পুর স্টেশনে আয়োজিত সভায় যোগ দেন রেলমন্ত্রী।

রেলওয়ে সূত্রে জানা যায়, বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে সরাসরি বঙ্গবন্ধু সেতু দিয়ে এ ট্রেন সার্ভিস চালু হলে বগুড়াসহ উত্তরের জেলার ট্রেন যাত্রীদের প্রায় ২০০ কিলোমিটার পথ কমে আসবে। সেই সঙ্গে খরচ কমে উত্তরের ট্রেন যাত্রীদের আর্থিক সাশ্রয় হবে। এ ছাড়া সড়কপথ হয়ে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার ঢাকাগামীরা এ রেলপথে যাতায়াত করতে পারবে। এ কারণে সড়কপথের যানজট ও রেলপথের দুর্ভোগ থেকে বগুড়া ও সিরাজগঞ্জসহ উত্তরের যাত্রীরা রেহাই পাবে। এই পথে বগুড়া থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর শহীদ এম, মনসুর আলী স্টেশনের দূরত্ব হবে ৭২ কিলোমিটার। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। ২০১১ সালের ৯ এপ্রিল সিরাজগঞ্জে এবং ২০১৫ সালে বগুড়ায় দলীয় পৃথক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ স্থাপনের ঘোষণা দিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরে কৃষক বিপর্যয়: ক্ষতিগ্রস্তদের ৩ মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী বছর সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্পের কাজ শুরু হবে : মন্ত্রী

আপডেট টাইম : ০৭:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২