ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মাল্টার ভেতরে ইয়াবা বড়ি, মাদককারবারি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ রসালো ফল মাল্টার ভেতরে ইয়াবা বড়ি ঢুকিয়ে বহনকালে রাজধানীর শান্তিনগরে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার সদস্যরা তাকে গ্রেফতার করেছেন।

গ্রেফতার ব্যক্তির নাম মো. আয়াছ। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার রাত পৌনে ৮টার দিকে পল্টন থানার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে আয়াছকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

পল্টন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দীন মিয়া জানান, একজন মাদক ব্যবসায়ী শান্তিনগর এলাকার গ্রিন হোমিও হলের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় এসআই সুজন কুমার তালুকদারের নেতৃত্বে পল্টন থানার একটি টিম।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আয়াছকে গ্রেফতার করা হয়। এ সময় আয়াছের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা পলিব্যাগে মাল্টা ফল দেখতে পাওয়া যায় এবং এ মাল্টাগুলোর ভেতর সে বিশেষ কায়দায় ইয়াবা বহন করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াছ জানান, তিনি সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পল্টন থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকেন।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মাল্টার ভেতরে ইয়াবা বড়ি, মাদককারবারি গ্রেফতার

আপডেট টাইম : ১২:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২