ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ২৫ এপ্রিলের মধ্যে দেওয়ার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের বেতন-ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ জারি করা হয়েছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এএসএম লোকমান স্বাক্ষরিত এ আদেশ সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ৩ মে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার-কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের অবসর ভাতা ২৫ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ট্রেজারি রুলস’র অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এসআর) ১১৩(২) তে প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ২৫ এপ্রিলের মধ্যে দেওয়ার নির্দেশ

আপডেট টাইম : ০৭:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২