ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

১৬২৬৩ নম্বরে ফোন করলেই স্বাস্থ্যসেবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬
  • ৫৪৫ বার

‘স্বাস্থ্য বাতায়ন’র মাধ্যমে ১৬২৬৩- নম্বরে ফোন করে ২৪ ঘণ্টার স্বাস্থ্যসেবা চালু করেছে সরকার। দেশের জনগণ যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে এই নম্বরে ফোন করে চিকিত্সা নিতে পারবেন।

রবিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি হেলথ কল সেন্টার: স্বাস্থ্য বাতায়ন’র উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী মোবাইল ফোনে স্বাস্থ্য বাতায়নে কল করেন। ও প্রান্ত থেকে ফোন ধরেন কল সেন্টারে কর্মরত একজন চিকিত্সক। তিনি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য খাতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। কল সেন্টারের মাধ্যমে এখন থেকে জনগণ তাত্ক্ষণিক সেবা নিতে পারবেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, অভিযোগ পাওয়া মাত্রই কল সেন্টারের চিকিত্সক ব্যবস্থা নেবেন। ২৪ ঘণ্টা এ সেবা চালু থাকবে। জনগণ তাত্ক্ষণিক সেবা পেলে আমি মনে করবো এই উদ্যোগ সফল হয়েছে।

স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানে স্বাস্থ্য বাতায়ন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১৬২৬৩ নম্বরে ফোন করলেই স্বাস্থ্যসেবা

আপডেট টাইম : ১১:৪৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬