ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

যুদ্ধ পরিস্থিতি থামলে এলএনজির দাম কমবে: অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ভালো হলে তরলকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (৩০ মার্চ) বিকেলে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এলএনজির দাম বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, প্রতি এমএমবিটিইউ এলএনজি ৩৫ ডলার, আগে ছিলে ৩৬.৭০ ডলার। আজকে তো ভালো সংবাদ আছে, যুদ্ধ হয়তো থেমে যেতে পারে। হয়তো দাম কমবে। যুদ্ধ পরিস্থিতি ভালো হলে দাম কমবে।

মরক্কো থেকে সার আমদানির বিষয়ে তিনি বলেন, মরক্কো থেকেও আমরা সার আনি। যারাই দিতে চায় আনি। আমাদের লিস্টেড কোম্পানি আছে, শর্ট লিস্টেড কোম্পনিগুলো থেকেই আমরা ক্রয় করে থাকি।

শ্রীলঙ্কা আরও ২৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে—এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, যে ঋণ দিয়েছি, সেটা সম্পর্কে আমি জানি। কিন্তু নতুন করে আরও চেয়েছে কিনা, সেটা আমার কাছে আসেনি। যখন এ ধরনের প্রস্তাবের কথা জানব তখন অবশ্যই আপনাদের জানাব।

সার্বজনীন পেনশন আইনের খসড়া প্রকাশ হয়েছে। প্রাইভেট সেক্টরের কর্মচারীরা পেনশনে অংশ নিলে প্রতিষ্ঠান একটি অংশ বহন করবে কিনা, সে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, এটা আমাদের এখনও স্টাডি পর্যায়ে আছে। চূড়ান্ত করলে আপনাদের জানাতে পারব। আপনাদের অভজারভেশনও নেব। আনুষ্ঠানিকভাবে আমরা সবার সাথে বিষয়টি নিয়ে কথা বলতে চাই।

পরিচয় অ্যাপস প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, পরিচয় নামের অ্যাপসটি আজকে আমরা অনুমোদন দেইনি। যখন অনুমোদন দেব তখন আমিও জানব, আপনিও জানবেন। আজকের এজেন্ডায় এটা ছিল। কিন্তু আমাদের কিছু অবজারভেশন ছিল, সেটা দিয়ে পরে আবার নিয়ে আসতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

যুদ্ধ পরিস্থিতি থামলে এলএনজির দাম কমবে: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২