ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বরবেশে বিয়ে করতে এসেছিলেন মাদারীপুরের কালকিনি উপজেলার চরপাঙ্গাশিয়া গ্রামের মাইনুল মোল্লা (৩৫)। সঙ্গে ছিলেন সহযাত্রীরা। বরের অভিভাবক হিসেবে এসেছিলেন ভগ্নিপতি মো. কোহিনুর হোসেন। ভোজপর্বও সেরে নেন তারা।

তবে শেষ পর্যন্ত আর বিয়ে হয়নি। পাত্রী একজন কিশোরী। বয়স ১৭ বছর। বাল্যবিয়েটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে এমনই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বিয়ের আয়োজনের আগে কিশোরীর বাড়িতে বরযাত্রীরা খাওয়া-দাওয়া করেন। খাওয়া-দাওয়ার পরই বিয়ে পড়ানোর কথা ছিল। এ খবর শুনে বিকেল সোয়া ৩টার দিকে কিশোরীর বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা কবির। তার সঙ্গে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।

পরে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়। ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই কিশোরীর বিয়ে আয়োজন করবেন না মর্মে বর মাইনুল মোল্লা, বরের অভিভাবক কোহিনুর হোসেন ও মেয়ের বাবা মান্নান মিয়ার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির বলেন, কিশোরীর বাবা স্ট্রোকজনিত কারণে শয্যাশায়ী। ফলে মানবিক দিক বিবেচনা করে শাস্তি না দিয়ে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের সর্তক করে দেওয়া হয়। বিষয়টি দেখভাল করার জন্য ওই এলাকার বাসিন্দা এক প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ১০:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২