ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ১৫৫ বার

চলতি নভেম্বরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ মঙ্গলবার। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। গতকাল সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিইআরসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত নভেম্বর মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী, এলপিজির নতুন দাম আজ বিকেল সাড়ে ৩টায় জানানো হবে।

এর আগে, অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাস সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা করা হয়েছিল। জুন ও মে মাসে এলপিজির দাম কমানো হয়েছিল যথাক্রমে ৩০ টাকা ও ৪৯ টাকা।

এ ছাড়া, বিইআরসি অক্টোবর মাসে অটোগ্যাসের দামও বাড়িয়েছিল। অক্টোবর মাসে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়।

২০২৩ সালে ৫ দফা দাম কমানোর পর, এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছে ৭ দফায়। গত বছর জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে দাম কমানো হয়েছিল, আর ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে দাম বাড়ানো হয়েছিল।

এখন দেখার বিষয়, আজকের ঘোষণা অনুযায়ী, এলপিজি ও অটোগ্যাসের দাম কীভাবে পরিবর্তিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজই

আপডেট টাইম : ১০:১৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪