ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

উন্নয়ন কাজে সকলের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬
  • ৭০৭ বার

উন্নয়নমূলক কাজে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার কিশোরগঞ্জের মিঠামইন হাওরে বেশকিছু উন্নয়ন কাজের ভিত্তিফলক উদ্বোধন শেষে মিঠামইন ডাকবাংলো মাঠে জনসভায় রাষ্ট্রপতি একথা বলেন।

জনসভায় আবদুল হামিদ বলেন, ‘এক সময় মিঠামইন সদর উপজেলার অনেক গ্রাম বন্যায় বিলীন হয়ে গেছে। কিন্তু এখন যেন আর ভাঙনের কারণে বিলীন না হয় সেজন্য কাজ করে যাচ্ছি। এলাকার চলমান উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যত প্রজন্ম উন্নতি ও প্রগতির দিকে এগিয়ে যাবে।’

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস শাহিদ ভুঁইয়া প্রমুখ।

এর আগে সকাল ১১টা ১৫ মিনিটে হেলিকপ্টারে মিঠামইনে অবতরণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দুপুর ১১টা ৪০ মিনিটে ডাক বাংলো মাঠে হাওরাঞ্চলের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলার ২৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ অলওয়েদার মহাসড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন তিনি। এ প্রকল্পে ৬শ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালের জুন মাসে। এরপর উপজেলার কাঁঠাখাল এলাকায় একটি সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

উন্নয়ন কাজে সকলের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:৫৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬