ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণির বিরুদ্ধে দায়েরকৃত মাদকের মামলার কার্যক্রম চলবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে দায়েরকৃত মাদকের মামলার কার্যক্রম চলতে কোনো বাঁধা নেই। ইতিপূর্বে হাইকোর্টের দেয়া স্থগিত করার মাধ্যমে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার কোর্ট।

গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার কোর্ট ওই আদেশ দিয়েছেন। ফলে পরীমণির বিরুদ্ধে মাদকের মামলার বিচার কার্যক্রম চলতে কোনো বাঁধা নেই-মর্মে জানিয়েছেন সরকারপক্ষের কৌঁসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এর আগে গত ১ মার্চ চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না-এই মর্মে রুল জারি করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
পরে এই আদেশের কার্যক্রম স্থগিত চেয়ে আপিল আবেদন জানান সরকারপক্ষীয় আইনজীবীরা। আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পরীমণির বিরুদ্ধে দায়েরকৃত মাদকের মামলার কার্যক্রম চলবে

আপডেট টাইম : ১০:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২