ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড কিশোরগঞ্জের দুই কৃতি সন্তান অতিরিক্ত আইজিপির পদোন্নতি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট রাজধানীতে জশনে জুলুসে মানুষের ঢল বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বাংলাদেশ সফরে ২ টেস্টের সঙ্গে ৩ ওয়ানডেও খেলবে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আগেই জানা, ২০২২ সালটা খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে টিম বাংলাদেশের। ব্যস্ততা চলছে পুরোপুরিই। সদ্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো।

এরই মধ্যে বেজে গেলো দক্ষিণ আফ্রিকা সিরিজের দামামা। আর এক সপ্তাহের মধ্যে জাতীয় দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ অংশ নেমে ৩ ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজে।

এদিকে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল।

ভারতের বিপক্ষে সেই সিরিজ নিয়েই নতুন তথ্য মিললো আজ। তথ্য দিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

রোববার দুপুরে স্থানীয় এক হোটেলে বিসিবির নতুন মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর ইসলাম টিটুর দেয়া মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে জালাল ইউনুস বলেন, ‘আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে ভারত দুই টেস্টের সঙ্গে তিনটি একদিনের ম্যাচও খেলতে পারে।’

জালাল যোগ করেন, ‘বিষয়টা একদম শতভাগ নিশ্চিত নয়। এটা আমাদের প্রস্তাব। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাতে রাজি হলেই দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে।’

সিরিজের সময়কাল নভেম্বর হলেও এখনো দিন-তারিখ ঠিক হয়নি। টেস্ট আগে না ওয়ানডে আগে এবং কোথায় কোন খেলা অনুষ্ঠিত হবে – তাও এখনো চূড়ান্ত হয়নি।

তবে বিসিবির প্রস্তাবে বিসিসিআই ওয়ানডে সিরিজ খেলতে রাজি হলেই সময়সূচি এবং ভেন্যু চূড়ান্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড

বাংলাদেশ সফরে ২ টেস্টের সঙ্গে ৩ ওয়ানডেও খেলবে ভারত

আপডেট টাইম : ০৮:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২