ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সাবেক মহাসচিব মো. তোয়াহা আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৬৬ বার

বৃহস্পতিবার সচিবালয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে নামাজে জানাজা!

নিজস্ব প্রতিবেদক | হাওর বার্তাঃ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সাবেক মহাসচিব মরহুম মো. তোয়াহা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ মরহুমের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুম মো. তোয়াহার নামাজে জানাজা আগামী ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

জানাজায় বাংলাদেশ সচিবালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে মরহুমের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

মহান আল্লাহ তাআলা মরহুমের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সাবেক মহাসচিব মো. তোয়াহা আর নেই

আপডেট টাইম : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬