ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

কিশোরগঞ্জের দুই কৃতি সন্তান অতিরিক্ত আইজিপির পদোন্নতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৮০ বার

আকরাম হোসেন গ্রেড-১, মাইনুল হাসান অতিরিক্ত আইজিপি

হাওর বার্তা ডেক্সঃ কিশোরগঞ্জের মাটি ও মানুষের জন্য গর্বের আরও একটি খবর। জেলার দুই কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি পাওয়ায় কিশোরগঞ্জবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আকরাম হোসেন গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন। একই সঙ্গে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. মাইনুল হাসান অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন।

দুই কর্মকর্তার এই পদোন্নতিকে কিশোরগঞ্জবাসী তাঁদের দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, দক্ষতা, সততা ও পেশাগত যোগ্যতার স্বীকৃতি হিসেবে দেখছেন।

তাঁদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি কিশোরগঞ্জের জন্যও সম্মান ও গৌরবের বিষয়।
কিশোরগঞ্জের দুই কৃতি সন্তানকে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়ায় সরকারের প্রতি কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে নবপদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।

কিশোরগঞ্জবাসীর প্রত্যাশা, নতুন দায়িত্বে তাঁরা তাঁদের মেধা, অভিজ্ঞতা ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ করে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও পর্যটন খাতের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

কিশোরগঞ্জের গর্ব, দেশের সম্পদ—দুই কৃতি সন্তান মো. আকরাম হোসেন ও মো. মাইনুল হাসানের উত্তরোত্তর সাফল্য কামনা করছে কিশোরগঞ্জবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

কিশোরগঞ্জের দুই কৃতি সন্তান অতিরিক্ত আইজিপির পদোন্নতি

আপডেট টাইম : ১২:৩২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬