ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২৭ বার

তাঁতিদের জন্য ‘তাঁত ব্যাংক’ চালুর উদ্যোগ, তামাইকে ‘লুঙ্গির গ্রাম’ ঘোষণার প্রস্তাব

হাওর বার্তা ডেক্সঃ তাঁতশিল্পের ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সিরাজগঞ্জের প্রবেশমুখে আধুনিক মানের ‘বিজনেস হাব’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন সিদ্দিকী।

শনিবারে (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের তামাই হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা জানান।

জাকির হোসেন সিদ্দিকী বলেন, ‘তাঁত কুঞ্জ’ ব্র্যান্ডিং জেলা হিসেবে সিরাজগঞ্জের তাঁতশিল্পকে আরও এগিয়ে নিতে পরিকল্পিতভাবে কাজ করা হবে। তাঁতিদের উৎপাদন ব্যয় কমাতে রং, সুতা ও অন্যান্য কাঁচামালের দাম কমানো এবং সহজে তাঁতিদের কাছে এসব উপকরণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ রয়েছে। তাঁতশিল্পের স্বার্থে এসব বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহারের বিষয়েও সংশ্লিষ্ট পর্যায়ে কাজ করা হবে।

তাঁতিদের আর্থিক সংকট দূর করতে ‘তাঁত ব্যাংক’ চালুর উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তাঁত বোর্ড চেয়ারম্যান বলেন, এর মাধ্যমে তাঁতিদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হলে তাঁতিরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা রাখতে পারবেন।
তিনি বলেন, সরকারের ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রডাক্ট’ কর্মসূচির আওতায় তামাই গ্রামকে ‘লুঙ্গির গ্রাম’ হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হবে। পাশাপাশি তাঁত বোর্ডের উদ্যোগে স্থায়ী বিক্রয়কেন্দ্র স্থাপন এবং ঢাকায় তাঁতবস্ত্র মেলার আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাঁতপণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে জাকির হোসেন সিদ্দিকী বলেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, নিজেদের পণ্যকে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য ডিজিটাল বিপণন, আধুনিক ব্র্যান্ডিং এবং নতুন উদ্যোক্তা তৈরির দিকে বিশেষ নজর দিতে হবে।

তিনি বলেন, তাঁতশিল্প বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে তাঁতি, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। সভাপতিত্ব করেন তামাই হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাবলু ফকির। অনুষ্ঠানে তাঁত বোর্ডের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, তাঁতি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এর আগে তাঁত কুঞ্জের ব্র্যান্ডিং জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও এনায়েতপুর থানা এলাকার বিভিন্ন তাঁত কারখানা পরিদর্শন করেন তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন সিদ্দিকী।

পরিদর্শনকালে তিনি তাঁতশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কারখানা মালিক, তাঁতি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে শিল্পটির বর্তমান সমস্যা, উৎপাদন ব্যয়, কাঁচামালের সংকট, বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন। এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তাঁত বোর্ড চেয়ারম্যানের এই উদ্যোগে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নতুন গতি পাবে এবং স্থানীয় তাঁতি ও উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড

আপডেট টাইম : ১২:৪৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬