ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে – শিল্পমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করতে
সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আজ ইউনিভার্সিটি অভ্‌ এশিয়া প্যাসিফিক (ইউএপি)
আয়োজিত ‘কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা এবং কোভিড-১৯ এর প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ
অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ঢাকার ফার্মগেটে ইউনিভার্সিটি অভ্‌ এশিয়া প্যাসিফিকের

মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তৃতা করেন মালয়েশিয়ার প্ল্যান্টেশন
ইন্ডাস্ট্রিজ ও কমোডিটিজ বিষয়ক মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদা বিনতে কামারউদ্দিন।
ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে
আরো বক্তব্য রাখেন ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, বাংলাদেশে নিযুক্ত
মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মাদ হাশিম, ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম
আলাউদ্দিন, সদস্য কে এম মজিবুল হক, ইউএপির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সদস্য
কাইয়ুম রেজা চৌধুরী প্রমুখ।
প্রধান আলোচক মালয়েশিয়ার মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদা বলেন, করোনাকালীন সময়ে
লিঙ্গ সমতা একটা বিশেষ মোড় নেয়, তবে নারীর ক্ষমতায়নে কোন বিরুপ প্রভাব পড়েনি। এছাড়া,
তিনি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেন। তিনি
আরো বলেন, নারীর এই অধিকার নিশ্চিত করতে তার দেশে ইতোমধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, গত ৫০ বছর ধরে
মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালে
বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে
মালয়েশিয়া ছিল অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সরকার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক
বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করছে। আমরা আশা করি, ভবিষ্যতে এই সম্পর্ক আরো উন্নত হবে।
শিল্পমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের উদ্যোগসমূহ এবং এক্ষেত্রে
অগ্রগতির বিবরণও তুলে ধরেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন

কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে – শিল্পমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২